Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

ইবিতে সহকারী প্রক্টর পদে ৫ নতুন মুখ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইবিতে সহকারী প্রক্টর পদে ৫ নতুন মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৪ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নবনিযুক্ত সহকারী প্রক্টররা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুম, চারুকলা বিভাগের প্রভাষক তানিয়া আফরোজ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী।

অফিস আদেশ অনুযায়ী তারা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।