Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে জেলহত্যা দিবস পালিত

admin • 03 Nov 2023, 08:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইবিতে জেলহত্যা দিবস পালিত

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) জেলহত্যা দিবস উপলক্ষে শহিদ জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেছে শাখা ছাত্রলীগ।

   

শুক্রবার (৩ নভেম্বর) শহীদ জিয়াউর রহমান হল মসজিদে বাদ আছরে জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। এসময় শহীদ জিয়া হল মসজিদের পেশ ঈমাম বেলায়েত হোসেন দোয়া পরিচালনা করেন।

     

এসময় সেখানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।

     

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ইবি শাখা ছাত্রলীগ ১৯৭৫ সালে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করছে। ১৯৭৫ সালে নীল নকশাকারীরা যদি ইবির বুকে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে শাখা ছাত্রলীগ তার দাত ভাঙ্গা জবাব দিবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।