Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ইবিতে গোলবার বুকে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইবিতে গোলবার বুকে চাপা পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

হ্যান্ডবল খেলার গোলবার বুকে চাপা পড়ে রক্তক্ষরণের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আল রাফি নামের ওই শিক্ষার্থী নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্কুল সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হ্যান্ডবল খেলার গোলবার বুকে চাপা পড়ে আহত হয় আল রাফি। আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে বিকেল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক মোল্লা বলেন, রাফি ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে। বেলা সাড়ে ১১টার পর তার ক্লাস ছিল। তার আগে স্কুলের মাঠে সবাই খেলছিল। এ সময় রাফি গোলবারে ঝুলছিল। একপর্যায়ে লোহার গোলবার উল্টে তার বুকের ওপর চাপা পড়ে। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে স্কুলশিক্ষক তাকে রক্ত দেন। কিন্তু বুকে আঘাত লাগায় রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আল রাফি।

 

তিনি আরো বলেন, আমরা রাফির মৃত্যুতে শোকাহত। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহফুজ কবির বলেন, যখন ওকে (রাফি) মেডিকেলে নিয়ে গিয়েছিল তখন আমি মেডিকেলেই ছিলাম। ছেলেটা অনেক ছটফট করছিল। পরে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া নিয়ে গেলে চলে এসেছিলাম।

 

এদিকে রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ আইআইইআর)। ইনস্টিটিউটটির ফেসবুক পেজ থেকে এই শোকবার্তা দেওয়া হয়। এতে নিহতের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।