Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ক্যাম্পাস

ইবিতে শিশুদের মাঝে ছাত্রদল নেতার বই উপহার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইবিতে শিশুদের মাঝে ছাত্রদল নেতার বই উপহার

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী বই মেলার শেষ দিনে বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের মাঝেও বই বিতরণ করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বইমেলার শেষ দিকে ব্যক্তিগত উদ্যোগে তিনি এ কাজ করেন। এসময় সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে বই মেলার স্টল পরিদর্শন করে বই ক্রয় করেন। ক্রয়কৃত বই সাধারণ শিক্ষার্থী, শিশুদের পাশাপাশি গবেষণামূলক বিভিন্ন বই উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর সহ অন্যান্য শিক্ষকদেরও উপহার দেন।

 

এসময় তিনি ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তাদের সকল ভালো উদ্যোগের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ব্যক্তিগতভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

 

আজকের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। তাতে অবশ্যই শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সাধারণ শিক্ষার্থীরা যাতে অন্যান্য অপরাধে না জড়িয়ে লেখাপড়ায় মনোযোগী হয় সেজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস মাত্র।

 

আমি বিশ্বাস করি বইপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে অন্যায়- অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।