Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

ইডেনের ছাত্রীকে ধর্ষণ মামলায় আ.লীগ নেতার আত্মসমর্পণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইডেনের ছাত্রীকে ধর্ষণ মামলায় আ.লীগ নেতার আত্মসমর্পণ

ইডেন কলেজের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক রোকসানা বেগম হ্যাপির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তিনি।

 

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান আলী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, ৫ ফেব্রুয়ারি মোনায়েম হোসেন জেমসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় বাদীর (কলেজছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন আওয়ামী লীগ নেতা মোনায়েম হোসেন জেমস। একপর্যায়ে বিয়ের প্রলোভনে বাদীকে লালবাগের রসুলবাগের একটি ভাড়া বাসায় একাধিকবার ধর্ষণ করেন মোনায়েম।

 

এ অবস্থায় বাদী অন্তঃসত্ত্বা হলে জেমস বাচ্চা নষ্ট করতে চাপ দেন। বিষয়টি জেমসের বাবা ও ভাইকে জানালে তারাও বাচ্চা নষ্ট করার কথা বলে বিয়ের আশ্বাস দেন। পরে গত ৩ ফেব্রুয়ারি কৌশলে মোনায়েম হোসেন জেমসের সঙ্গে অন্য একটি মেয়ের বিয়ে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।