Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইজিবাইক চার্জ দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

admin • 26 Sep 2024, 04:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইজিবাইক চার্জ দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ইজিবাইক চার্জ দিতে গিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রসুলপুর ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের খোলা মণ্ডলের বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- রসুলপুর গ্রামের বিজয় মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৩৫) ও তার স্ত্রী কমলী রানি (৩০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধান চন্দ্র মন্ডল তার ইজিবাইক চার্জ দেয়ার জন্য ঘরের ভেতর বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

   

পাশে থাকা তার স্ত্রী কমলী রানি স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে। তবে ততক্ষণে তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রসুলপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, এমন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, বিশেষ করে ইজিবাইক বা অটোরিকশা চার্জ দেয়ার সময়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।