Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আসিফ-মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে।

 

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন বলেও জানান তিনি।

 

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিয়ে পদত্যাগপত্র জমা দেন মাহফুজ ও আসিফ। উপদেষ্টা মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়- এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।

 

জানা যায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই উপদেষ্টাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা অতিরিক্ত সময় চান। মাহফুজ আলম সরকারের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহও প্রকাশ করেছিলেন এবং সে ক্ষেত্রে নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।