Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

 

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক শুরু সত্ত্বেও শেষ পর্যন্ত দলটি থেমে যায় মাত্র ১১৭ রানে। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে এবং শরিফুল ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান। দুজন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে সাইফ ফিরে গেলে ভাঙে এ জুটি। একবারে নেমে ব্যর্থ হন লিটন দাস (৬ বলে ৭)।

এরপর চারে নেমে পারভেজ হোসেন ইমন তানজিদকে দারুণ সঙ্গ দেন। দুজনই দেখেশুনে শুরু করলেও পরে রান তোলেন দ্রুত। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।

ইমনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ ১৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে সহজ জয় তুলে নিয়ে সিরিজ সিল করেছে টাইগাররা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।