Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

আমির হামজা ও হারুন ইজহারসহ ৬ জনকে অব্যাহতি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আমির হামজা ও হারুন ইজহারসহ ৬ জনকে অব্যাহতি

উগ্রবাদ ছড়ানোর অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলোচিত ইসলামী বক্তা মো. মুফতি আমির হামজা ও হারুন ইজহারসহ ছয়জনকে মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান

 

অব্যাহতি পাওয়া অপর আসামিরা হলেন- মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা, মো. আব্দুল্লাহ ও আনোয়ার হোসেন।

 

এদিন আসামিরা আদালতে হাজিরা দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তাদের পক্ষে অ্যাডভোকেট আল মামুন রাসেলসহ বেশ কয়েকজন আইনজীবী মামলার দায় তাদের অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত এ মামলায় চার্জশিটভুক্ত এ ৬ আসামিকে মামলার দায় হতে অব্যাহতি দেন। এছাড়া আপর আসামি আল সাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় ২০২১ সালের ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে আবু সাকিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিট। পরে হামলার পরিকল্পনায় প্ররোচনার অভিযোগে আলী হাসান ওসামা নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। এ মামলায় আল সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এছাড়া অভিযোগ করা হয়, হামির হামজা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদমূলক প্রচার চালিয়ে আসছিলেন। তার উগ্রবাদমূলক প্রচারণায় উদ্বুদ্ধ হন আসামি আবু সাকিবসহ অন্যরা।

 

তদন্ত শেষে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম ইইনভেস্টিগেশননের (সিটিআই) পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান আমির হামজাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।