Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
এক্সক্লসিভ

‘আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
‘আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি’

আমাকে মেরে ফেলে রিয়া মনিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি- এমনই অভিযোগ করছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রাজধানীর আফতাব নগর এলাকায় হিরো আলমকে মারধর করে একদল দুর্বৃত্ত। আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর মারাত্মক আহত হন। হাসপাতালে ভর্তি হতে হয়। সুস্থ হয়ে শনিবার আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। 

 

এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মিথিলাকে। হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিললে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।

 

রবিবার দেশের এক নিউজ চ্যানেলকে হিরো আলম বলেন, ‘মিথিলা ও তাঁর স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে।

 

সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।’এই মামলায় আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি।

 

গত সোমবার হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।