Monday, 2 November 2026
শিরোনাম
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
জেলার খবর

আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকার মুন হোটেল থেকে নিতাই দাস (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত নিতাই দাস সিলেট কোম্পানীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

 

মুন আবাসিক হোটেল সূত্রে জানা যায়, নিতাই দাস গত ১৮ অক্টোবর হোটেল মুনের ২১৫ নম্বর কক্ষে ভাড়া নিয়ে উঠেছিলেন।

 

হোটেলের ম্যানেজার মো. রাকিব মিয়া ওরফে (রতন) জানান, শনিবার সকালে পাশের একটি বিল্ডিং থেকে দেখতে পান ফ্যানের সঙ্গে নিতাইয়ের লাশ ঝুলে আছে। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হোটেল মুন থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।