Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৬ তরুণ-তরুণী আটক

admin • 18 Dec 2024, 10:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৬ তরুণ-তরুণী আটক

রাজশাহীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর লক্ষীপুর মোড়ে হোটেল গ্যালাক্সি নামে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

ডিবির উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।