Monday, 23 November 2026
শিরোনাম
পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএ-কে সাত শর্ত দিল ইরান স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে : মাহদী আমিন এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্যাসিবাদের আস্ফালন ও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে: নাহিদ যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেফতার কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
জাতীয়

আদালত অঙ্গণ ও এজলাসে আইনজীবীদের আইডি কার্ড পরা বাধ্যতামূলক করল ঢাকা আইনজীবী সমিতি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
আদালত অঙ্গণ ও এজলাসে আইনজীবীদের আইডি কার্ড পরা বাধ্যতামূলক করল ঢাকা আইনজীবী সমিতি
ছবি সংগৃহিত

ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবীদের আদালত অঙ্গণে অবস্থান এবং এজলাসে শুনানিকালে সমিতি থেকে দেওয়া পরিচয়পত্র (আইডি কার্ড) পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) একটি নোটিশ জারি করেছে সমিতি। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

নোটিশে বলা হয়েছে, ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইনজীবীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আদালত অঙ্গণে অবস্থানকালে এবং বিজ্ঞ আদালতের এজলাসে শুনানিকালে আইনজীবীদের আইডি কার্ড পরিধান করতে হবে। আদালত অঙ্গণে প্রবেশের সময় অবশ্যই সমিতি থেকে প্রদত্ত পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে।

 

 

এতে আরও বলা হয়, আইনজীবীদের ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড পরিধান করে টাউটমুক্ত পরিবেশে আইনাঙ্গনে মামলা-মোকদ্দমা পরিচালনায় সহযোগিতা করতে হবে। এ বিষয়ে সমিতির সদস্যদের সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।