Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

আত্মহত্যা করেছেন কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়া সেই যুবক!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আত্মহত্যা করেছেন কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়া সেই যুবক!

কক্সবাজার এক্সপ্রেসের উদ্বোধনের প্রথম দিনেই কুমিল্লায় ট্রেনটিতে কাটা পড়ে নিহত রাব্বি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট করেন রাব্বি। সেখানে তিনি লিখেন ‘বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন আল্লাহ হাফেজ সবাই কে ভালো থাকবেন।’

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রাব্বির। মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্ল্যাহ বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে লাকসাম অতিক্রম করছিলো। এ সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, যাত্রীদের নিয়ে ঢাকায় পৌঁছেছে কক্সবাজার থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তঃনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ । শুরাত ৯টা ৪০ মিনিটে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ট্রেনটি। এ সময় যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানসহ স্টেশন ম্যানেজার এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।