Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

আজ রাতেও ঢাকাসহ বিভিন্ন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
আজ রাতেও ঢাকাসহ বিভিন্ন বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

রাজধানী ঢাকার ওপর দিয়ে শনিবার (১ এপ্রিল) রাতেও শুক্রবারের মতো কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাত ১০টা থেকে মধ্যরাত ২টার মধ্যে এ ঝড় বয়ে যেতে পারে। এছাড়া রাতে ঢাকা বিভাগের সব জেলায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।

 

সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

পোস্টে তিনি অন্যান্য বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন।

 

তিনি লেখেন, সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ বিভাগের সব জেলায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। রাত ২টা পর্যন্ত পুরো সিলেট বিভাগের ৪টি জেলার ওপর দিয়েও কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

 

খুলনা বিভাগের বিষয়ে লেখেন, গতকালের মতো আজ রাতেও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৮টা থেকে ১২টা।

 

বরিশাল বিভাগেও গতকালের মতো আজ রাতেও বেশিরভাগ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সময় রাত ১১টা থেকে ভোর ৪টা।

 

চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে আজও কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময় রাত ৩টা থেকে ভোর ৬টা।

 

রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২টা পর্যন্ত কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।