Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

আচরণবিধি ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দিলেন হুইপ সামশুল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আচরণবিধি ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দিলেন হুইপ সামশুল

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

 

তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আওয়ামী লীগের বর্তমান এই সংসদ সদস্য এবার দলের মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

   

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন সংসদ সদস্য প্রার্থী সামশুল হক চৌধুরী। এ সময় তাঁকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল। সামনে ছিল চট্টগ্রাম নগর পুলিশের একটি গাড়ি।

   

জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১৪ (১) ও ১৪ (২) ধারা অনুযায়ী, ‘সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার সঙ্গে তাহার সরকারি কর্মসূচির সঙ্গে নির্বাচনী কর্মসূচি বা কর্মকাণ্ড যোগ করিতে পারিবেন না। আর সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি তাহার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যবিধ সরকারি সুবিধাভোগ করিতে পারিবেন না। ’

   

সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাঁদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র। তবে মনোনয়নপত্র জমা শেষে হুইপ সামশুল হক চৌধুরী দাবি করেন, প্রটোকল ও পতাকা ব্যবহারে আচরণবিধি ভঙ্গ হয়নি। তিনি বলেন, ‘আমি শুধু জাতীয় পতাকা ও প্রটোকল নিয়ে আমার নির্বাচনী এলাকায় ঢুকতে পারব না। ’

 

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।