Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

আগামী তিনদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
আগামী তিনদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী তিনদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ২২ মার্চ পযন্ত ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে। এ সময় দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস ও রাতে সামান্য কমতে পারে। এরপর সপ্তাহের শেষে আবার তাপমাত্রা বাড়তে পারে।

 

রোববার ৫ চৈত্র দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে ৫৩ মিলিমিটার। এ সময় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

 

পাঁচ দিন আগে চৈত্রের প্রথম দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবান জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়। তিন দিন পর থেকে কালবৈশাখী ও হালকা বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে।

 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।