Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
জেলার খবর

আইনজীবী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আইনজীবী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগর ছাত্রদল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগরীর সাতমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি মাহিগঞ্জ থানা মোড় হয়ে মাহিগঞ্জ বাজার শহীদ মিনারে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতৃত্ব দেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

উল্লেখ্য, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।