Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

অভিমানে স্ত্রী গেলেন বাবার বাড়ি, স্বামী ঝুললেন ফ্যানে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অভিমানে স্ত্রী গেলেন বাবার বাড়ি, স্বামী ঝুললেন ফ্যানে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিজ বাড়ি থেকে মোহাম্মদ সাইফুদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বেতাগী ইউনিয়নের গুচ্ছগ্রাম ৩০ নম্বর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত সাইফুদ্দিন বেতাগী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শায়ের আহমেদের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

 

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনায় স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল সাইফুদ্দিনের। সম্প্রতি অভিমান করে বাবার বাড়ি রাউজানে চলে যান স্ত্রী। এরপর থেকে বাড়িতে একা থাকতেন সাইফুদ্দিন।

 

রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন সাইফুদ্দিন। জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।