Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

অভিনব পন্থায় ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী,থানায় জিডি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
অভিনব পন্থায় ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী,থানায় জিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ১৫তম আবর্তনের এক শিক্ষার্থী অভিনব পন্থায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইউসুফ আব্দুল্লাহ। সাইকেলের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে অভনব কায়দায় ফাঁদে ফেলে ভয় দেখিয়ে নগদ ক্যাশ ও এটিএম কার্ডের থেকে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারারা।

গত ২৯ নভেম্বর টিউশন থেকে মেসে ফেরার পথে ওয়ারী থানার অন্তর্গত টিপু সুলতান স্ট্রিট ও নবাব স্ট্রিটের মধ্যবর্তী গোপীকিশেন লেনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী,তার জিডি নং ১৩০৯।

ভুক্তভোগীর দেওয়া তথ্য মতে, গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার সময় টিউশন শেষে সাইকেলে করে নবাব স্ট্রিট থেকে গোপীকিশেন লেনে প্রবেশের পর ভুক্তভোগী শিক্ষার্থীর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তির ফোন পড়ে যায়। ফোন পড়ে যাওয়ায় ব্যক্তিটি ইউসুফের ওপর চড়াও হয়।

   

এক পর্যায়ে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে ডেকে এনে ইউসুফকে আঘাত করতে থাকেন ওই ব্যক্তি। আঘাত করার এক পর্যায়ে তারা ইউসুফের কাছে থাকা সব টাকা দিয়ে দিতে বলে। ভুক্তভোগীর কাছে ক্যাশ টাকা না থাকায় তারা আরও মারধরের হুমকি দিয়ে এটিএম কার্ডসহ পাসওয়ার্ড নিয়ে নেয়। তাকে আটকে রেখে দু’জন কার্ড নিয়ে এটিএম বুথ থেকে ১৫ হাজার টাকা তুলে নিয়ে আসে। পরবর্তীতে এটিএম কার্ড ফেরত দিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বলে এবং পেছনে তাকালে মেরে ফেলার হুমকি দেয়।

 

এরপর ইউসুফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সহপাঠীদের ঘটনাটি জানালে তারা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবগত করে এবং পরামর্শ মতো তাকে নিয়ে ওয়ারী থানায় যায় জিডি করতে। ওই রাতেই ওয়ারী থানায় দায়িত্বরত ডিউটি অফিসার শ্রী উত্তম কুমার বিষয়টি জেনে জিডি প্রস্তুত করে দেন এবং টাকা ছিনিয়ে নেবার বিষয়টি মামলার অধীনে পড়বে বলে জ্ঞাত করেন। ওয়ারী থানার কর্তব্যরত এসআই মো. মিনারুল হককে জিডি সম্পর্কিত বিষয়ে তদন্তের ভার অর্পণ করা হয়েছে।

 

এই বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, জিডি করার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং জিডির কপি হাতে পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।