Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো কুয়েত

admin • 15 Mar 2024, 07:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলো কুয়েত

বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত। বৃহস্পতিবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাউদ আল সাবাহ উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।

জানানো হয়েছে, ১৭ জুনের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের আইনি জটিলতা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন। নতুন ভিসা নিয়ে পুনরায় প্রবেশও করতে পারবেন কুয়েতে। নির্দিষ্ট জরিমানা পরিশোধের পর আকামা নবায়ন করে বৈধ হতে পারবেন।

তবে সময়সীমার মধ্যে বৈধ না হলে কিংবা কুয়েত ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তাদেরকে কালো তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। এমনটি হলে, ভবিষ্যতে আর কখনোই কালো তালিকাভুক্ত ব্যক্তি কুয়েতে ঢুকতে পারবেন না।

এর আগে, ২০২০ সালেও সাধারণ ক্ষমা দেয়া হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।