Friday, 4 September 2026
শিরোনাম
আইন-আদালত জেলার খবর

অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার রিটে রুল

admin • 06 May 2023, 09:33 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার রিটে রুল

অবসরপ্রাপ্ত বা মৃত নাবিকের সন্তানদের একই পেশায় প্রবেশের ট্রেনিংয়ে ২০ শতাংশ কোটা ফিরে পাওয়ার প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়নের করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার এম এস কাউসার।

 

রিটের রুলের বিষয়টি জানিয়ে এই আইনজীবী  দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, ‘উত্তাল সমুদ্রে বছরের পর বছর জীবন অতিবাহিত করে দেশের বৈদেশিক বাণিজ্যকে টিকিয়ে রাখা নাবিকদের অবসর গ্রহণ বা মৃত্যুর পর তাদের সন্তানরা এ পেশায় প্রবেশের যে ট্রেনিং হয় তাতে ২০ শতাংশ কোটা পেয়ে আসছিল। কিন্তু ২০২২ সালে এক নীতিমালার মাধ্যমে এ কোটা কমিয়ে ৫ শতাংশ করে দেয়া হয়। ফলে অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের অনেক দিন ধরে পেয়ে আসা ২০ শতাংশ কোটা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই ২০ শতাংশ কোটা ফিরে পাওয়ার জন্য নাবিকদের সন্তানদের পক্ষে বাংলাদেশ সি ফেয়ারারস ইউনিয়ন হাইকোর্টে একটি রিট করেন।’

 

ব্যারিস্টার খন্দকার এম এস কাউসার বলেন, এই রিটের শুনানিতে আমরা বলেছি যে, অবসরপ্রাপ্ত নৌ বাহিনীর সদস্যদের জন্য এ কোটা যেহেতু অনেক বৎসর ধরে অপরিবর্তিত আছে, সেহেতু নাবিক সন্তানদের এ কোটা হঠাৎ কমিয়ে দেয়ার কোন যৌক্তিক কারন নাই। এছাড়া এবিষয়ে আমাদের দেয়া লিগ্যাল নোটিশে বিবাদিদের একজন স্বীকার করেছেন নাবিক সন্তানদের ২০ শতাংশ কোটা দাবী যৌক্তিক। অবশেষে আদালত অবসরপ্রাপ্ত ও মৃত নাবিকের সন্তানদের কোটা ফিরে পাওয়ার বিষয়ে রুল জারি করেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।