Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

অবশেষে জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
অবশেষে জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

চাঁদাবাজির মামলায় রিমান্ড আদেশ নিয়ে সমালোচনার পর জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আদালত এই আদেশ দেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

অ্যাডভোকেট রাশেদ খান বলেন, আজ পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়। বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সাথে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম বলেন, রিমান্ড বাতিলের দাবিতে রিভিশনের পর জামিন চাওয়া হয়েছিল। সন্ধ্যা ৬টা বাজে সুরভীকে এজলাসে উঠানো হয়। আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

 

মঈনুল ইসলাম বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই সাংবাদিকের (নাঈমুর রহমান ‍দুর্জয়) বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করব। এ নিয়ে সুরভীর পরিবারের সঙ্গে কথা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।