Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

অবশেষে কারামুক্ত নায়িকা মাহি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
অবশেষে কারামুক্ত নায়িকা মাহি

দিনশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে কারামুক্ত হন তিনি। এদিন সকাল পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন নায়িকা।

 

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম জানান, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র সন্ধ্যায় কারাগারে পৌঁছে। যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে, রাত পৌনে ৮টায় তাকে মুক্তি দেওয়া হয়।

 

এর আগে, বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিন শুনাতিতে অংশ নেন নায়িকার পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।