Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

অধ্যক্ষ ও ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
অধ্যক্ষ ও ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

দুর্নীতি ও অনিয়ম অভিযোগে দুই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইন্সট্রাক্টরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার জন্য চিঠি দেওয়া হয়েছে তারা হলেন- সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুল সিকদার ও মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর (বাংলা) শাম্মী আক্তার খানম।

 

দুদকের উপপরিচালক নারগিস সুলতানা সই চিঠিতে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে ও কর্তব্যে অবহেলার বিষয়ে উল্লেখ করা হয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে কমিশন সভায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত কর্তৃক গৃহীত হয়।

 

কমিশনের সিদ্ধান্তের আলোকে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর বিষয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।