ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেছেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে।
রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সচেতনতা, সুশৃংখলতা ও মানবিকতার আদর্শ ধারণ করে স্কাউট সদস্যদের সুনাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।
এর আগে, রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত (উপাচার্য) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।
অনুষ্ঠানপ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে ও এস. এ. এইচ. ওয়ালিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান । এছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন কর্মশালায় বক্তব্য প্রদান করেন। এসময় 'আমিও সুনাগরিক' প্রজেক্টের ফ্যাসিলেটর সাব্বির হোসেন জয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন





