Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস সারা দেশ

সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইবিতে অংশীজনদের সভা

admin • 28 Nov 2022, 07:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইবিতে অংশীজনদের সভা

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদেরকে প্রতিবছর ইউজিসি'র সাথে বার্ষিক পারফরম্যান্স এগ্রিমেন্ট করতে হয়।

 

শিক্ষা, গবেষণা, কোর্স কারিকুলাম, কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস ইত্যাদি ক্ষেত্রে বাৎসরিক আমরা কী কী কাজ করব তা আমরা বলে আসি।

 

তিনি বলেন, সীমাবদ্ধতার মধ্যেও আমরা অনেক কিছুই করছি। সেই কাজগুলোর প্রামাণিক সফট কপি এবং হার্ডকপি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে। নিজেকেই নিজের কাজটা কর্তৃপক্ষের নজরে আনতে হবে। তাহলে জবাবদিহিতা তৈরি হবে এবং জবাবদিহিতা প্র্যাকটিসে নিয়ে আসতে পারবো। এভাবে আমরা মানসম্পন্ন শিক্ষা বিতরণের লক্ষ্য নিশ্চিত করতে সক্ষম হব।

 

ইবি এপিএ টিমের আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, আমরা এপিএ কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই। এজন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে। কার্যক্রমগুলোর বিবরণ সঠিক সময়ে জমা দেয়ার আহ্বান জানান তিনি।

 

বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বার্ষিক পারফরম্যান্সে এবার যে কোনো মূল্যে ভালো রেজাল্ট নিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা পেলে আশা করি সেটা সম্ভব হবে।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান ।

 

সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতিবৃন্দ, অফিস প্রধানগণ এবং এপিএ সংশ্লিষ্ট কমিটির ফোকাল পয়েন্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।