Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস সারা দেশ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin • 18 Jul 2024, 04:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের হাতে বাঁশ ও লাঠি-সোঁটা দেখা যায়।

 

আবাসিক হল খুলে দেয়াসহ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদেরকে হত্যাকারী খুনিদের বিচার দাবিতে দেশব্যাপী 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির আওতায় এই কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।

 

এ সময় শিক্ষার্থীদের 'বঙ্গবন্ধুর বাঙলায়, বৈষম্যের ঠাঁই নাই, 'শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না', 'আমার ভাই নিহত কেন, প্রশাসন জবাব চাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আপষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।