Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস সারা দেশ

ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা

admin • 10 Dec 2022, 05:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনায় গ্রাহক সেবার মান সহজীকরণ ও তা নিশ্চিত করার লক্ষ্যে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে কর্মশালাটি শুরু হয়।

সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক পরিবীক্ষণ কমিটির আহবায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। রিসোর্স পারসন ছিলেন কমিটির সদস্য-সচিব ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-হিসাব পরিচালক মিন্টু কুমার বিষ্ণু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।