Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদপুরে পদ্মার চরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

admin • 19 Aug 2024, 10:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফরিদপুরে পদ্মার চরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মার চর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেপারীডাঙ্গীর চর থেকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা -পুলিশ।

 

ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিক্রিরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মিন্টু মোল্যা বলেন, ‘চরের মধ্যে খালের পানিতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আমিও পুলিশকে মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করি।’

 

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জগন্নাথ দাশ বলেন, ‘বিকেলে ট্রিপল নাইন থেকে মরদেহের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাই। পদ্মা নদী থেকে চরের ভেতরে আসা একটি খালে মরদেহটি ভেসে ছিল। স্থানীয়দের সহায়তায় মরদেহটি পানি থেকে তোলা হয়।’

 

মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।