Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনার আলোকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন 'অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে' অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী, দেশে বৈধ অস্ত্রের সংখ্যা ৫০ হাজার ৩১০। এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪৫ হাজার ২২৬টি অস্ত্র ব্যক্তির কাছে এবং পাঁচ হাজার ৮৪টি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে।

 

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।