Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

৯২৫ দিন পর কারামুক্ত হলেন মুফতি আমির হামজা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৯২৫ দিন পর কারামুক্ত হলেন মুফতি আমির হামজা

সন্ত্রাস বিরোধী আইনে রাজধানীর দারুস সালাম থানায় ও শের-এ বাংলা থানা নগর থানায় পৃথক দুটি মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

 

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এই জেল সুপার বলেন, ‘গত বুধবার আমরা মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পাই। পরে আমরা কারাবিধি অনুযায়ী যাচাই করি। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’

 

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের রাজধানীর দারুস সালাম থানায় ও শের-এ বাংলা থানা নগর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। তিনি গত ২০২১ সালের ৩১ মে থেকে এ কারাগারে বন্দী ছিলেন। দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন।

 

উল্লেখ্য, ধর্মীয় ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২৪ মে মুফতি আমির হামজাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গ্রেপ্তার করেছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।