Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল ৮ বছরের আলভি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৮ মাসে পবিত্র কোরআন মুখস্থ করল ৮ বছরের আলভি

আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কুরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসার এই ছাত্রের কৃতিত্বে খুশি শিক্ষকসহ এলাকাবাসী ও তার মা-বাবা। গত সোমবার রাতে মাদরাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়।

 

হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের ছেলে। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

 

হাফেজ আলভির বাবা আবদুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কুরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ এবং রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।