Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

৭ মার্চ নিয়ে ফেসবুক পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে মারধর

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
৭ মার্চ নিয়ে ফেসবুক পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে মারধর

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়েছে।সোমবার (৯ মার্চ) সাংবাদিক নওশাদ জামিল তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, রোজা রাখার উদ্দেশ্যে সেহেরি খেতে হলের ক্যান্টিনে বসেছিল এক তরুণ। সেখান থেকেই তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। তারপর কিল-ঘুষি ও মারধর করে তাকে গুরুতরভাবে আহত করা হয়। শেষপর্যন্ত মারাত্মক আহত অবস্থায় তাকে শাহবাগ থানায় ফেলে রাখা হয়। তার অপরাধ কী?

পোস্টে তিনি জানান, ছেলেটি ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিল। এটা নাকি তার ‘অপরাধ’। ঐতিহাসিক দিন বা জাতীয় নেতাকে নিয়ে মতপ্রকাশ করা কি কোনো অপরাধ, যার শাস্তি হতে পারে নির্মম প্রহার?

সাংবাদিক নওশাদ জামিল জানান, মারাত্মকভাবে আহত ছেলেটি খুবই সাধারণ পরিবারের ছেলে। বাবা বেঁচে নেই। নিজের পড়াশোনার পাশাপাশি ছাত্র পড়িয়ে সংসারকে সহায়তা করে।

জানা যায়, আজ রাতে ছেলেটা সেহেরি খেতে বুয়েটের হলে গিয়েছিল। ঠিক আগের দিন ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে কিছু ছাত্রনামধারী সন্ত্রাসী তাকে মারধর করে। তারপর আহত অবস্থায় শাহবাগ থানায় রেখে যায়।

 

তিনি জানান, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, মতের মিল-অমিলও হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে মতপ্রকাশের কারণে কাউকে মারধর করা কোনো সভ্যসমাজেই গ্রহণযোগ্য হতে পারে না।

 

এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তিনি লেখেন, ভবিষ্যতে আর কাউকে যেন মতপ্রকাশের জন্য নির্যাতনের শিকার হতে না হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।