Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

৭ দিনের মধ্যে কমে আসবে নিত্যপণ্যের দাম: বাণিজ্য উপদেষ্টা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৭ দিনের মধ্যে কমে আসবে নিত্যপণ্যের দাম: বাণিজ্য উপদেষ্টা

রমজানের প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম ৭ দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এসময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যে নমুনা সংগ্রহ করে বিএসটিআই।

সোমবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই’র বাজার তদারকি কার্যক্রম যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। সয়াবিন তেলের সংকট চলতি সপ্তাহে কমবে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বাণিজ্য উপদেষ্টা।

অন্যদিকে, ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় তিনি রমজানে ভেজাল পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।