সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ৭শ' লোকের খাবার ও কাপড় নিয়ে বন্যা কবলিত ফেনীর উদ্দেশ্য একটি ত্রাণবাহী ট্রাক যাত্রা করেছে।
বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে দেবীগঞ্জ পৌরসদরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থিত অস্থায়ী ত্রাণ সংগ্রহ ক্যাম্প থেকে বন্যার্তদের জন্য খাবার ও কাপড় নিয়ে পাঁচ জন স্বেচ্ছাসেবক একটি ত্রাণবাহী ট্রাক নিয়ে ফেনীর উদ্দেশ্য রওনা দেয়।
ত্রানবাহী ট্রাকটি যাওয়ার প্রাক্কালে গণত্রান সংগ্রহ কর্মসূচির উপদেষ্টা তনবিরুজ্জামান রুবেল গণমাধ্যম কর্মীদের জানায়, দেবীগঞ্জে গন ত্রাণ সংগ্রহ কর্মসূচীতে ছাত্র,জনতা ও শিক্ষক বর্ন্যাতদের জন্য গত চারদিনে পাঁচ লক্ষ টাকা ও বিপুল পরিমানে বস্ত্র সংগ্রহ করেছে। সংগ্রহকৃত অর্থ দিয়ে সাত শ' বর্ন্যাত মানুষের জন্য খাদ্য সামুগ্রী ক্রয় করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল, লবন, খাওয়ার পানি, চিড়া,মুড়ি,গুড়, খাবার স্যালাইন। এছাড়া ওষুধ, মোমবাতি, লাইটার ও স্যানিটারি প্যাড বন্যার্তদের জন্য পাঠানো হয়েছে।
এসময় গণ ত্রান সংগ্রহ কর্মসূচির উপদেষ্টা জসিম প্রামাণিক,অখিল বন্ধু রায়, মাসুদ পারভেজ, ওয়াসিস আলম সহ অর্থ সংগ্রহে নেতৃত্ব প্রদানকারিরা উপস্থিত ছিলেন।





