Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

৫ হাজারের জন্য গরিবের কোমরে দড়ি, কোটি টাকা খেলাপিদের ধরা যায় না'

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৫ হাজারের জন্য গরিবের কোমরে দড়ি, কোটি টাকা খেলাপিদের ধরা যায় না'

সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে বলেছেন, গরিব কৃষকের নেওয়া ৫ থেকে ১০ হাজার টাকা ঋণের অর্থ উদ্ধারে কোমরে দড়ি বেঁধে আনা হয়, অন্যদিকে শত শত কোটি টাকার ঋণ যাতে পরিশোধ করতে না হয় সে জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করা হয়।

'মো. মাসুদুর রহমান বনাম অর্থঋণ আদালত এবং অন্যান্য' শীর্ষক লিভ টু আপিল আবেদনের শুনানিকালে আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এই পর্যবেক্ষণ হাজির করেন।

মামলার নথি অনুসারে, ফজলুর রহমান অ্যান্ড কোম্পানি ১৯৯৬-৯৭ অর্থবছরে সোনালী ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৩২ কোটি টাকা ঋণ নিয়েছিল। ফজলুর রহমান ২০১৭ সালে মারা যান। সেই মোট ঋণ ও সুদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৫০ কোটি টাকা। কোম্পানিটি প্রয়োজনীয় পরিমাণ ঋণ পরিশোধ করেনি, বরং ঋণ পরিশোধ বন্ধে আইনি লড়াই করেছে।

আদালতে কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী মোকসাদুল ইসলাম। এ সময় আপিল বিভাগ অসন্তোষ প্রকাশ করে কোম্পানিকে আইন অনুযায়ী ঋণ পরিশোধের নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।