Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', সাধারণ ছুটি ঘোষণা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন করে জায়গা করে নিল ৫ আগস্ট। দিনটিকে ‍‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি সারাদেশে থাকবে সাধারণ ছুটি।

 

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৫ আগস্টকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্র অনুসারে কার্যকর হবে। এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।

 

সরকারি নির্দেশনা অনুযায়ী, দিবসটি ঘিরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে থাকবে ছুটি। একইসঙ্গে, উপজেলাসহ মাঠ প্রশাসনেও প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে দেশজুড়ে ঘটে যাওয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় বাঁক বদলের সূচনা করে। সেই আন্দোলনের স্মরণেই এবার দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। ৫ আগস্ট এখন থেকে প্রতি বছর রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এই দিনে গণতন্ত্রের পথে মানুষের আত্মত্যাগ, প্রত্যয় ও সংগ্রাম নতুন করে স্মরণ করবে পুরো জাতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।