Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

৪ কোটি পিল কিনবে সরকার

admin • 22 Jun 2023, 05:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
৪ কোটি পিল কিনবে সরকার

তিন কোম্পানি থেকে ৫টি লটে প্রায় ৪ কোটি পিল কিনবে সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পিলগুলো কিনতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার শাখা) সচিব মো. মাহমুদুল হোসাইন খান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান (১) রেনেটা লিমিটেড; (২) টেকনো ড্রাগস লি. এবং (৩) পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছ থেকে পিল কেনা হবে। এই তিন কোম্পানির কাছ থেকে ৫টি লটে ৩ কোটি ৯০ লাখ সাইকেল ওরাল পিল (৩য় প্রজন্ম) কেনা হবে। পিল কিনতে সরকারের ব্যয় হবে ১৯৫ কোটি টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।