Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুধুমাত্র রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই বিসিএসে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

 

শুক্রবার (১৮ জুলাই) দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ প্রার্থী অংশ নেবেন। প্রতি আসনে লড়ছেন প্রায় ১৪ প্রার্থী।

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, মোট তিন হাজার চিকিৎসকের মধ্যে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয়া হবে।

 

পিএসসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর মূল গেট বন্ধ হয়ে যাবে, তখন কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার্থীদের শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন সঙ্গে আনার অনুমতি রয়েছে। নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে আনলে নেয়া হবে আইনি ব্যবস্থা। পাশাপাশি, প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

 

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

 

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

 

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।