Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১ জন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

মঙ্গলবার (০৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কমিশনের অনুমোদনক্রমে আজ এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এদিকে পিএসসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এই প্রার্থীদের এখন পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।   প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার যে রোডম্যাপ পিএসসি ঘোষণা করেছিল, সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে বলে কমিশন সূত্রে জানা যায়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।