Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

৪০ বছরের আবর্জনাপূর্ণ খাল পরিষ্কারে নামলেন ব্যারিস্টার সুমন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪০ বছরের আবর্জনাপূর্ণ খাল পরিষ্কারে নামলেন ব্যারিস্টার সুমন

মাধবপুরে ৪০ বছরের আবর্জনাপূর্ণ খাল পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

 

শনিবার বেলা ১১টায় পরিষ্কার অভিযান শুরু করেন তিনি। ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিষ্কার অভিযান শুরু হয়।

 

উপজেলার প্রবেশমুখ হয়ে খাস্তি নদীতে যুক্ত হওয়া খালটির পানি তিতাস নদীতে প্রবাহিত হতো। যুগ যুগ ধরে খালের দুপাশ আবর্জনায় ভরে যায়। জনগণের দাবির মুখে খালটি পরিষ্কারের উদ্যোগ নেয় ক্লিন মাধবপুর।

 

মাধবপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী মো. ফজলুর রহমান জানান, শিবপুরখাল নামে পরিচিত এ খালটি দিয়ে একসময় বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতেন। কালের আবর্তে খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ; যা বর্তমানে অকেজো।

 

সুমন বলেন, আমাদের চারপাশ পরিষ্কারে নিজেদের এগিয়ে আসতে হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব সঠিকভাবে পালিত হবে।

 

সবশেষে খাল পরিষ্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র শাহ মুসলিম, বশির মিয়া, রফিক ভুইয়া, বরকত আলী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।