Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

৪০ চৌকি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার দিল সুপ্রিম কোর্ট

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪০ চৌকি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার দিল সুপ্রিম কোর্ট

দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতসমূহে আগত বিচার প্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতকরণ ও সক্ষমতা বৃদ্ধিতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

 

বুধবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের মোট ২৩টি জেলায় বর্তমানে মোট ৪০টি চৌকি আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে অবস্থিত উক্ত চৌকি আদালতসমূহে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব আদালতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাগণ কর্মরত আছেন। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট কর্তৃক সরবরাহকৃত কম্পিউটারসমূহ সারা দেশের চৌকি আদালতসমূহের কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।’

 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশের আদালতসমূহের বিচার কার্যে গতিশীলতা আনার লক্ষ্যে সুপ্রিম কোর্টের পক্ষ হতে জেলা আদালতসমূহে এ পর্যন্ত মোট ৪০০টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

 

এ ছাড়াও দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট কর্তৃক ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।