Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

৪দিনের ছুটির প্রজ্ঞাপন বানোয়াট

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
৪দিনের ছুটির প্রজ্ঞাপন বানোয়াট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি তথ্য সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনের তথ্যটি বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

বুধবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ কথা জানায়। ছড়িয়ে পড়া প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয়।

 

ওই বানোয়াট প্রজ্ঞাপন আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।