দেশব্যাপী জেলা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ই জানুয়ারি কুষ্টিয়ায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা যায়, ৪ ই জানুয়ারি শহরস্থ হাউজিং এর চাদাগাড়া মাঠে জেলা কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
সাম্প্রতিক আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের একটি দেশে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করার কথা থাকায় জেলা কর্মী সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা জামায়াতে ইসলামী।
দলীয় আরেকটি সূত্রে জানা যায়, বিশেষ কারনে বিদেশ সফর স্থগিত হওয়ায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান জেলা কর্মী সমাবেশ আসবেন।
৪ ই জানুয়ারি কর্মী সমাবেশের মাঠ ইতিমধ্যে পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম।
জেলা জামায়াতে ইসলামীর এক নেতা জানিয়েছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট ছিল ভিন্নমতের মানুষ। মিছিল মিটিং সমাবেশ অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিল। আল্লাহর রহমতে, জুলাই বিপ্লবের পর মানুষ তার সব ধরনের অধিকার ফিরে পেয়েছে।
এসময় তিনি বলেন, সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছিল জামায়াত শিবিরের নেতাকর্মী। দলীয় অফিস গুলো বছরের পর বছর তালাবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ, এখন মুক্ত পরিবেশ দলীয় কার্য করতে পারছি।
তিনি বলেন, ৪ ই জানুয়ারির কর্মসূচি ঘিরে জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ দিন পর খোলা ময়দানে সমাবেশ করতে পেরে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।
উল্লেখ্য যে, ৫ ই আগষ্টের পর আমীরে জামায়াতে ইসলামী ডাঃ শফিকুর রহমানের এটা দিয়ে দ্বিতীয় সফর হবে। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারদের সাথে মতবিনিময় সভা করতে জেলার কুমারখালী উপজেলাতে আসেন।





