Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

 

এ সময় দলের চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।

 

ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোতে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

 

তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার- ২ আসনে এম এম শাহীন, লক্ষ্মীপুর- ১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা- ৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ- ২ আসনে নুরুদ্দিন আহমেদ ও মেহেরপুর- ২ আসনে আবদুল গণি। দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে তৃণমূল বিএনপি।

 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ রিটার্নিং অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের কাছে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।