Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

২৫ লাখ নগদ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

admin • 04 Apr 2025, 04:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
২৫ লাখ নগদ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ চারজন আটক

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেনেড বাবুর ভাই ২৫ লাখ টাকাসহ আটক হয়েছে। খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর শামসুর রহমান রোডের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

 

শুক্রবার (৪ এপ্রিল) ভোরের এ অভিযানে গ্রেনেড বাবুর ভাই রাব্বিসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা থেকে নগদ পঁচিশ লাখ টাকা, একটি পিস্তল, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টানা চার ঘন্টা ধরে চলা অভিযানের পর যৌথ বাহিনী আটককৃতরা হলো: গ্রেনেড বাবুর ভাই মোঃ রাব্বি চৌধুরী (২১), তার পিতা মোঃ জুনায়েদ চৌধুরী (৭০), মোঃ সুমন (২৭) ও মোঃ আরাফাত (২৮)।

 

মালামালসহ তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। খুলনা সদর থানার ওসি জানিয়েছেন আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।