Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

২০ মণ চালের খিচুড়ি নিয়ে শান্তি সমাবেশে জাহাঙ্গীর

admin • 12 Jul 2023, 07:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
২০ মণ চালের খিচুড়ি নিয়ে শান্তি সমাবেশে জাহাঙ্গীর

রাজধানীতে আজ শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। ১০ হাজার নেতাকর্মী নিয়ে এ সমাবেশে অংশ নিচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

নেতাকর্মীদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে বলাকা, গাজীপুর, কিরণমালা, ভিআইপি, তুরাগ, প্রজাপতিসহ বিভিন্ন পরিবহন কম্পানির ২৮০টি বাস। থাকছে মাইক্রোবাস ও প্রাইভেট কারের বিশাল বহর।

নগরীর ৯টি সাংগঠনিক থানার ৫৭টি ওয়ার্ড থেকে গাড়িগুলো বিকেলে ঢাকায় আসে। শান্তি সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের দুপুরের খাবারের জন্য খিচুড়ি রান্না করে সঙ্গে নেওয়া হয়েছে।

 

এ জন্য ছয়টি বিশাল আকারের গরু জবাই করে ২০ মণ চালের খিচুড়ি রান্না করা হয়। মঙ্গলবার রাত ১০টা থেকে জাহাঙ্গীর আলমের বাসার আঙিনায় সাতজন বাবুর্চি রান্না করেন।

তাদের সহায়তা করেন ১৫ জন সহকারী বাবুর্চি। বুধবার সকাল থেকে ২০০ জন কর্মী রান্না করা খিচুড়ি প্যাকেট করার কাজ করেন। ১০ হাজার প্যকেটে ভরে ৭টি ট্রাকে করে খিচুড়ি ও ২০ হাজার পানির বোতল নিয়ে বেলা ১২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিশাল গাড়ির বহর।

 

এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সকালে রওনা দিয়ে সমাবেশ শেষ করে গাজীপুর ফিরতে রাত হয়ে যাবে। রেস্টুরেন্টে এত লোকের দুপুরের আপ্যায়ন অসম্ভব। তাই রান্না করে ১০ হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।