Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

২০১৪ ও ১৮’র মতো নির্বাচন কর‌তে চায় আওয়ামী লীগ: ফখরুল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
২০১৪ ও ১৮’র মতো নির্বাচন কর‌তে চায় আওয়ামী লীগ: ফখরুল

দিনাজপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেছেন, দে‌শের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা‌কে তামাশা বা‌নি‌য়ে ফে‌লে‌ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ গায়ের জো‌রে টি‌কে থাক‌তে চায়।

তি‌নি আরও ব‌লেন, ২০১৪ ও ১৮ সা‌লের মতো আবা‌রও নির্বাচন কর‌তে চায় বর্তমান সরকার। তা হ‌তে দে‌ওয়া হ‌বে না। শেখ হা‌সিনাকে পদত্যাগ, নির্দলীয় সরকা‌রের অ‌ধীনে নির্বাচন দি‌তে হ‌বে। সেজন্যই বিএন‌পি সাধারণ মানুষ‌কে নি‌য়ে আন্দো‌লনে নে‌মে‌ছে।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে পদযাত্রা কর্মসূচিতে বুধবার বিকেলে শহ‌রে ইনস্টি‌টিউট প্রাঙ্গ‌নে প্রধান অতি‌থির বক্ত‌ব্যে মির্জা ফখরুল এসব কথা ব‌লেন।

‌‘এই আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে রাতে নির্বাচন হয়েছে। ২০১৪ সালে আওয়ামী লীগের ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে’, বলেন বিএনপি মহাসচিব।

গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমের ওপর নৌকার ব্যাজধারীদের হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা হিরো আলমকেও ছাড় দেয়নি। তারা কাউকে সহ্য করতে পারে না।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং সরকার যা নির্দেশ দেয় তারা তাই করে।

দিনাজপু‌রের বিভাগীয় কর্মসূচিতে অংশ নেয় জেলা ও উপ‌জেলাসহ রংপুর বিভা‌গের বিএন‌পির সকল অঙ্গ ও সহ‌যোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থে‌কেই ব্যানার ফেস্টুন নি‌য়ে তারা দ‌লে দ‌লে সমা‌বেত হয়।

এর আগে ইনি‌স্টি‌টিউটের সাম‌নে থে‌কে এক‌টি পদযাত্রা বের ক‌রে শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে একই যায়গায় শেষ হয়।

কৃষক দ‌লের কেন্দ্রীয় সভাপ‌তি হাসান জা‌ফির তু‌হিনের সভাপ‌তি‌ত্বে পদযাত্রায় আরও উপ‌স্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক আসাদুল হা‌বিব দুলু, জেলা বিএন‌পির সভাপ‌তি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখ‌তিয়ার আহ‌মেদ ক‌চি প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।