১৯ জুলাইয়ের তারিখের সমাবেশ হবে স্মরন কালের সেরা সমাবেশ। এই সমাবেশ জাতির আশা আকাঙ্ক্ষার সমাবেশ। আগামীর বাংলাদেশ বির্নিমানের জন্য এই সমাবেশ হবে মাইলফলক। সবাইকে সর্বচ্চ প্রস্তুতি নিতে হবে এই সমাবেশ সফল করার জন্য।
বুধবার (২ জুলাই) সকাল ৭ টায় কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন, কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর, কুষ্টিয়া -৪ ( কুমারখালী - খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা আফজাল হোসাইন।
কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডঃ রবিউল ইসলাম এপিপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আফজাল হোসাইন আরো বলেন, ১৯ তারিখের সমাবেশে কুমারখালী উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে সর্বচ্চ সংখ্যক নেতাকর্মী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেবে ইনশাআল্লাহ। ১৯ তারিখ বুধবার দুপুর ২ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বুকে একখণ্ড কুমারখালী নেমে আসবে ইনশাআল্লাহ।
কুমারখালী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেনের পরিচালনায় এসময় আরো আলোচনা করেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমল হোসেন, পেশাজীবি নেতা আক্তারুল ইসলাম, ওলামা পরিষদের নেতা হাফেজ মনোয়ার হোসেন, যুবনেতা সাংবাদিক হাফেজ মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা ডাঃ গোলাম মোস্তাফা।
১৯ তারিখের মহাসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভায় আরো আলোচনা করেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আব্দুল মালেক, ৩ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী ও পৌর জামায়াত নেতা রবিউল ইসলাম রবি, জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, রাহাদ হাসান চয়ন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, শিক্ষাবিদ মাওলানা রবিউল্লাহ ও শিক্ষক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।





